ফরহাদ মজহারকে গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাংবাদিকদের ওপর বোমা হামলার উসকানি প্রদানের’ অভিযোগে কলাম লেখক ফরহাদ মজহারকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। ২ নভেম্বরের মধ্যে তাঁকে গ্রেপ্তার না করা হলে রোববার রাজপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।

গতকাল বুধবার দুই ইউনিয়নের যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়। এতে আরও বলা হয়, ফরহাদ মজহার একুশে টেলিভিশনে যেভাবে সাংবাদিকদের ওপর বোমা হামলার পক্ষে উসকানি দিয়েছেন তাতে সাংবাদিক সমাজ নিশ্চিত যে তিনি এসব হামলার সঙ্গে জড়িত। তাঁকে গ্রেপ্তার করলে অবশ্যই হামলাকারীদের খুঁজে বের করা যাবে। বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া এবং ডিইউজের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ এই বিবৃতি দেন।

এদিকে  সাংবাদিকদের ওপর হামলার সরাসরি উসকানিদাতা হিসেবে ফরহাদ মজহারকে ‘গণমাধ্যমের শত্রু’ বলে আখ্যা দিয়ে তাঁকে বিচারের আওতায় নেওয়ার দাবি জানান। বিজ্ঞপ্তি।