ফরহাদ মজহারকে গ্রেপ্তার না করায় ক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি ও লেখক ফরহাদ মজহারকে এখনো গ্রেপ্তার না করায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতারা। গতকাল বৃহস্পতিবার ডিইউজের সভায় নেতারা বলেন, তাঁকে গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রীর অনীহায় গণমাধ্যমের ওপর হামলাকারীরা উৎসাহিত হবে। অবিলম্বে তাঁকে গ্রেপ্তার না করলে গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতি গণমাধ্যমকর্মীদের আস্থার সংকট দেখা দেবে।
সভায় সভাপতিত্ব করেন ডিইউজের সভাপতি ওমর ফারুক। বিজ্ঞপ্তি।