ফরহাদ মজহারকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলার উসকানি দেওয়া এবং কটূক্তি করার অভিযোগে ফরহাদ মজহারকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন সাংবাদিক নেতারা। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের একাংশ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের একাংশ আয়োজিত সড়ক অবরোধ কর্মসূচিতে এ দাবি জানান তাঁরা। এ সময়ের মধ্যে তাঁকে গ্রেপ্তারে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তাঁরা।

সমাবেশে জানানো হয়, ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে আগামী বুধবার জাতীয় প্রেসক্লাবসহ সারা দেশের প্রেসক্লাব এবং গণমাধ্যম অফিসের সামনে আরও বড় কর্মসূচি পালন করা হবে।
এ সময় বক্তব্য দেন ডিইউজের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ প্রমুখ।