ফরাসউদ্দিনকে প্রধান করে তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্তে সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

এই তদন্ত কমিটির সদস্যসচিব অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস। অপর সদস্য হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক কায়কোবাদ।

কমিটিকে রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।