ফরাসি ভাষায় বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের ৪৭তম স্বাধীনতা দিবস ও বাংলাদেশ-ফ্রান্স কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকীতে প্যারিস থেকে ফরাসি ভাষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশিত হয়েছে। আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরাসি প্রকাশনা প্রতিষ্ঠান জিংকো এডিটর বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ফরাসি সংস্করণ প্রকাশ করেছে। বইটি বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের দিন থেকে ফ্রান্সের সবচেয়ে বড় বইমেলা ‘সালোন লিভর প্যারিস’ এ পাওয়া যাচ্ছে। প্যারিসে এই বইমেলা আগামীকাল সোমবার পর্যন্ত চলবে। বইটি ফরাসিতে অনুবাদ করেছেন অধ্যাপক ফ্রান্স ভট্টাচারিয়া।
এর আগে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি জাপানি, ইংরেজি, চীনা ও আরবি ভাষায় প্রকাশিত হয়।