ফরাসি ভাষায় বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান স্বাধীনতা দিবস ও বাংলাদেশ-ফ্রান্স কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকী উপলক্ষে ফরাসি ভাষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরাসি প্রকাশনা প্রতিষ্ঠান জিংকো এডিটর বইটির ফরাসি সংস্করণ প্রকাশ করেছে। এটি ফ্রান্সের ‘সালোন লিভর প্যারিস’ বইমেলায় এসেছে। ফরাসি ও সেখানকার প্রবাসী বাংলাদেশিরা মেলা থেকে বইটি কিনতে পারবেন। বইটি ফরাসি ভাষায় অনুবাদ করেছেন অধ্যাপক ফ্রান্স ভট্টাচারিয়া।
এর আগে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি জাপানি, ইংরেজি, চীনা ও আরবি ভাষায় প্রকাশিত হয়।