ফরিদ আলীকে প্রধানমন্ত্রীর ২৫ লাখ টাকা অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা ও অভিনেতা ফরিদ আলীর পরিবারকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে অভিনেতা ফরিদের স্ত্রী মনোয়ারা বেগম ও পরিবারের সদস্যদের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।
ফরিদ আলী দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাঁর পরিবার চিকিৎসার ব্যয়ভার বহন করতে অসমর্থ—পত্রিকা মাধ্যমে এই সংবাদ পাওয়ার পর প্রধানমন্ত্রী তাঁর চিকিৎসার ব্যয়ভার বহনের ঘোষণা দেন এবং চিকিৎসার জন্য হৃদ্‌রোগ ইনস্টিটিউটে ভর্তি করানোর ব্যবস্থা নেন। বর্তমানে তিনি আগের থেকে অনেকটাই সুস্থ আছেন।