ফরিদগঞ্জ ও শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জ ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছে। শুক্রবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার ইছাপুরা গ্রামের মোশারফ হোসেন (২৪) মোটরসাইকেলযোগে চাঁদপুর সদরে যাচ্ছিলেন। ধানুয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা মোশারফের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোশারফ নিহত হন। পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ইছবপুর গ্রামে শুক্রবার রাতে একটি গাড়িচাপায় হূদয় বাড়ৈ (৯) নামে খাইছড়া চা-বাগানের ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। হূদয়ের বাড়ি খাইছড়া গ্রামে।