ফরিদগঞ্জ থানার এসআই কাশেমকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মীর কাশেমকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত নয়টায় চাঁদপুর শহরের একটি আবাসিক এশিয়ান হোটেলে ভোলার একটি থানার এক মহিলা এসআইকে নিয়ে অবস্থান করছিলেন মীর কাশেম। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা সেখানে গেলে কাশেম কৌশলে এলাকা ছেড়ে চলে যান। পরে ওই মহিলা এসআই চাঁদপুর মডেল থানার পুলিশকে জানান, তাঁর সঙ্গে মীর কাশেমের বিয়ে হয়েছে ২০০৮ সালে। কিন্তু তাঁর আরেক স্ত্রী থাকায় তাঁরা এভাবেই বিভিন্ন স্থানে একসঙ্গে মেলামেশা করেন।চাঁদপুরের পুলিশ সুপার মো. শহীদুল্লা চৌধুরী জানান, এসআই মীর কাশেমকে পুলিশ লাইনে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।