ফরিদগঞ্জে গৃহবধূ খুন
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আলোনিয়া গ্রামে একদল দুর্বৃত্ত কিতাবি বেগম (৩৫) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে। পুলিশ শুক্রবার রাতে মতিন (৩০) ও আনসার (২৬) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আলোনিয়া গ্রামে।এলাকাবাসী ও নিহত বাবুলের পারিবারিক সূত্র জানায়, ক্ষুদ্র ফল ব্যবসায়ী বাবুল আলোনিয়া গ্রামের কয়েকজনের কাছ থেকে টাকা ধার নেন। আর্থিক অনটনের কারণে পাওনাদারদের টাকা দিতে না পেরে বাবুল তাঁর স্ত্রী-সন্তানদের রেখে প্রায় দেড় বছর আগে গা ঢাকা দেন। গত বৃহস্পতিবার রাতে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত বাবুলের ঘরে হানা দিয়ে তাঁর স্ত্রী ও চার সন্তানকে বেঁধে ফেলে। তারা কিতাবি বেগমের কাছে টাকা চায়। টাকা না পেয়ে ঘাতকেরা কিতাবি বেগমের পেটে ছুরিকাঘাত করে। মুমূর্ষু অবস্থায় কিতাবিকে প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার দুপুর দেড়টার দিকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।