ফরিদগঞ্জে দুটি প্রতিমা ভাঙচুর একজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা বাজারে গতকাল মঙ্গলবার বিকেলে দুটি প্রতিমা ভাঙচুরের অভিযোগে মিলন সরকার (২৫) নামের একজনকে আটক করা হয়েছে। তবে ওই ব্যক্তি মানসিক প্রতিবন্ধী বলে পুলিশ জানিয়েছে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, দোলযাত্রার দুটি প্রতিমা তৈরি করে ভ্যানে করে রূপসা থেকে ফরিদগঞ্জের দাসপাড়া নেওয়া হচ্ছিল। পথে মিলন দুটি প্রতিমা ভাঙচুর করেন। খবর পেয়ে তাৎক্ষণিক মিলনকে আটক করে পুলিশ। ওসি জানান, এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।