ফরিদগঞ্জে ধর্ষণের অভিযোগে এক শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জে তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে একটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এই শিক্ষককে গতকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই শিক্ষক ফরিদগঞ্জে বোনের ভাড়া বাসায় নিয়ে আসেন। সেখানে তরুণীকে আটকে তিনি ধর্ষণ করেন। একপর্যায়ে তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এসে শিক্ষককে আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে শিক্ষককে গ্রেপ্তার করে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই ওই তরুণী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেছেন।ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক ওই শিক্ষককে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।