ফরিদগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে। গতকাল সোমবার উপজেলা পরিষদের সামনে বাজার ব্যবসায়ী ও সর্বস্তরের নাগরিক এই মানববন্ধনের আয়োজন করে।
গতকাল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টার এই মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ফরিদগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহফুজুল হক, বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি আবদুল আউয়াল মিয়াজী, ব্যবসায়ী মিজানুর রহমান, সাংবাদিক আমান উল্যাহ, ছাত্রনেতা পাবেল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, এখানে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। তাঁরা অবিলম্বে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনে সরকারের প্রতি আহ্বান জানান। পরে ব্যবসায়ীরা পৌর মেয়রের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।