ফরিদগঞ্জে ভাতিজার হাতে চাচা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দেলোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তি ভাতিজার লাঠির আঘাতে নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গাছ রোপণ ও সীমানা নির্ধারণকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে গতকাল সোমবার চাঁদপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার জানায়, গত শনিবার দুপুরে বাড়িতে গাছ রোপণ ও সীমানা নির্ধারণকে কেন্দ্র করে উপজেলার লাড়ুয়া গ্রামে দুই ভাই দেলোয়ার হোসেন ও তাজুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই দেলোয়ারের আঘাতে বড় ভাই তাজুল ইসলাম সামান্য আহত হন। এ খবর শুনে ক্ষিপ্ত তাজুলের ছেলে শরীফ হোসেন (১৮) এসে লাঠি দিয়ে দেলোয়ারের মাথায় সজোরে আঘাত করেন। পরে গুরুতর আহতাবস্থায় দেলোয়ারকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি মারা যান। দেলোয়ারের আরেক ভাই তছলিম জানান, গাছ রোপণ ও সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে শরীফ অতর্কিতে লাঠি দিয়ে পেছন থেকে সজোরে দেলোয়ারের মাথায় আঘাত করেন।ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জাবেদুল ইসলাম বলেন, দেলোয়ারের ভাই তছলিম বাদী হয়ে শরীফকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন। তবে শরীফ পলাতক।