ফরিদগঞ্জের ইউএনওকে তাৎক্ষণিক বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামকে তাৎক্ষণিক নির্দেশে খাগড়াছড়িতে বদলি করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় থেকে চাঁদপুরের জেলা প্রশাসকের কাছে ইউএনও সাইফুল ইসলাম মজুমদারকে বদলির আদেশ-সম্পর্কিত একটি ফ্যাক্স বার্তা পাঠানো হয়। তবে কী কারণে সাইফুল ইসলামকে তাঁর নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার আগেই বদলির আদেশ দেওয়া হয়েছে, তা নিশ্চিত নয়। ইউএনও সাইফুল ইসলাম মজুমদার প্রথম আলোকে জানান, বদলিসংক্রান্ত আদেশ তিনি লোকমুখে শুনেছেন। তিনি বলেন, ‘জনস্বার্থে ফরিদগঞ্জের ডাকাতিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা ঠেকাতে আইনগত ব্যবস্থা গ্রহণ করায় কেউ ক্ষুব্ধ হয়ে আমাকে বদলি করতে তদবির করে থাকতে পারেন।’