ফরিদপুর, ঝিনাইদহ ও যশোরে তিনজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা ও যশোরে গত শুক্রবার দুজন খুন হয়েছেন। ঝিনাইদহে গত বৃহস্পতিবার এক শিশু খুন হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক এবং আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদন:ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের শৃংগাল গ্রামের মসজিদের ইমাম মোক্তার হোসেন গ্রামের চানাচুর বিক্রেতা জলিল শেখকে (৩৮) তাঁর বাড়ির উঠান দিয়ে হেঁটে যেতে বারণ করেন। কিন্তু জলিল তা না মানায় মোক্তার শুক্রবার বিকেল তিনটার দিকে জলিলের বাড়িতে গিয়ে তাঁকে ঘর থেকে ডেকে বের করে লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন। জলিলকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বিকেল পাঁচটার দিকে তিনি মারা যান।যশোর: যশোর-নড়াইল সড়কের সদর উপজেলার হামিদপুর এলাকায় জাহাঙ্গীর হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।জাহাঙ্গীর যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের জলিল সরদারের ছেলে। খুনের সঙ্গে জড়িত সন্দেহে শুক্রবার রাতেই শহরের ঘোপ নওয়াপাড়া সড়কের একটি বাড়ি থেকে সোনিয়া নামের এক তরুণীকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় জাহাঙ্গীরকে হামিদপুরে পড়ে থাকতে দেখে। যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের সাগান্না বাঁওড় থেকে বৃহস্পতিবার পুলিশ সোহাগ নামের এক শিশুর (৫) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে। ঘটনার দিন বেলা ১১টার দিকে সোহাগ বাড়ি থেকে বের হয়েছিল। লাশের কান ও মুখের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।