প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে গণিত বিভাগে কৃতিত্বপূর্ণ ফলের জন্য শিক্ষার্থীদের মধ্যে এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক, সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার শহরের বায়তুলামন ক্যাম্পাসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণিত বিভাগের প্রধান অধ্যাপক এস এম মো. আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো. মোশার্রফ আলী। বিশেষ অতিথি ছিলেন এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক চৌধুরী মো. তাইয়ূব তাজাম্মুল ও এ এফ মুজিবুর রহমানের পরিবারের সদস্য লোনা টি রহমান।