ফরিদপুর আ.লীগে কোন্দল প্রকাশ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করায় জেলা আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধ ফের প্রকাশ্য রূপ নিয়েছে। বহিষ্কারের বিরুদ্ধে অবস্থান নিয়ে দলের একটি পক্ষ গত শনিবার সন্ধ্যায় পাল্টা জরুরি সভা করে বহিষ্কারের সিদ্ধান্তকে ‘আওয়ামী লীগের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও ধিক্কার জানায়। শনিবার সন্ধ্যা ছয়টায় শহরের একটি মার্কেটে সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক। কেন্দ্রীয় কার্যপরিষদ সদস্য ও জেলা কমিটির সদস্য বিপুল ঘোষসহ জেলা আওয়ামী লীগের ১২ জন সদস্য ওই সভায় উপস্থিত ছিলেন।বিপুল ঘোষ বলেন, অমিতাভ বসুকে বহিষ্কারের নামে ফরিদপুরে এক অপরাজনীতি শুরু হয়েছে। একসময় জাতীয় পার্টির ভোট ছিনতাইকারীরা আওয়ামী লীগে এসে দলের নিবেদিতপ্রাণ ব্যক্তিদের বহিষ্কার, কোণঠাসা ও অপদস্থ করার রাজনীতি শুরু করেছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক কাজী জায়নুল আবেদীন বলেন, মনিরুল হাসানকে দলের সাধারণ সম্পাদক বানিয়ে তা প্রস্তাব আকারে কেন্দ্রে পাঠানো হয়েছিল, কিন্তু কেন্দ্র অনুমোদন করেনি। এ জন্য সভাপতি হিসেবে তিনি সভা আহ্বান করেছেন। তবে তিনি শনিবার জেলা আওয়ামী লীগের নামে পাল্টা সভা সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহেব সরোয়ার বলেন, জেলা আওয়ামী লীগের সভায় কোরাম হতে ২৩ জনের উপস্থিতির প্রয়োজন হয়।প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর কোতোয়ালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমিতাভকে সংগঠনবিরোধী কাজের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়। ১৩ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সভায় ওই বহিষ্কারাদেশের অনুমোদন দেওয়া হয়।