ফরিদপুর-আলফাডাঙ্গায় বাস চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর-আলফাডাঙ্গা রুটে বাস চলাচল পাঁচ দিন বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার আবার শুরু হয়েছে। সড়ক সংস্কারের দাবিতে গত শনিবার থেকে ওই রুটে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। জেলা মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জাকির হোসেন বলেন, বাস বন্ধ করার পর তাঁরা জেলা প্রশাসককে রাস্তার বড় বড় খানাখন্দের কথা বলেছিলেন। প্রশাসন সেগুলো অস্থায়ীভাবে মেরামত করেছে। এ কারণে আবার বাস চলাচল শুরু হয়েছে।