ফরিদপুর ও খুলনায় দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলা ও খুলনার খানজাহান আলী থানা এলাকায় দুজন খুন হয়েছেন। গত মঙ্গলবার পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে।নিহত ব্যক্তিরা হলেন: ফরিদপুর শহরতলির কানাইপুর কৈজুরী ইউনিয়নের ডোমরাকান্দির আবদুল ওহাবের ছেলে আজিজুল শেখ (২২) এবং যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা গ্রামের নজরুল ইসলামের ছেলে নিয়ামুল ইসলাম (৩৮)। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় দুটি হত্যা মামলা করা হয়েছে।আবদুল ওহাব জানান, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে আজিজুল প্যান্ট কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেননি। ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার গোলদার জানান, মঙ্গলবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের দক্ষিণ পাশে ডোমরাকান্দির মৎস্য অফিসের কাছে পুকুরপাড়ে আজিজুলের মৃতদেহ পড়ে ছিল। এলাকাবাসী লাশ দেখে খবর দিলে সকাল সাড়ে আটটার দিকে তা উদ্ধার করা হয়। আজিজুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, গত মঙ্গলবার রাত ১১টার দিকে মাতমডাঙ্গায় রাস্তার ওপর একটি লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। রাতেই পুলিশ গিয়ে মাথায় ও বুকে গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করে। তিনি এই এলাকায় ঘর ভাড়া নিয়ে স্ত্রীর সঙ্গে বাস করছিলেন। নিয়ামুল আগে থেকেই পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি করতেন। তাঁর নামে খানজাহান আলী থানায় মাস্টার হত্যা, অভয়নগরে তিন খুনসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন থেকে তিনি এলাকা ছেড়ে ঢাকায় থাকতেন। পরিকল্পিতভাবেই তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।