ফরিদপুর ও নরসিংদী সেমিফাইনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে গতকাল শনিবার অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলায় নরসিংদী সদরের দক্ষিণ শিলামান্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে ফরিদপুরের বোয়ালমারীর ময়না সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। এ ছাড়া বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলায় ফরিদপুরের সদরপুর পশ্চিম চর নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে নরসিংদীর শিবপুর উপজেলার হরিহরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।