ফরিদপুর ও নড়াইলে দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দায় মসুরিখেত থেকে অজ্ঞাত এক তরুণের এবং নড়াইলে ইজিবাইকচালক সুমন বিশ্বাসের লাশ উদ্ধার করা হয়েছে।গতকাল সোমবার দুপুর ১২টার দিকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া গ্রামের মসুরিখেত থেকে অজ্ঞাত তরুণের লাশটি উদ্ধার করা হয়।নগরকান্দা থানার পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন জানান, ওই তরুণের মাথার বাঁ পাশ ও সামনে এবং হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর পরনে কোনো বস্ত্র ছিল না, মৃতদেহটি একটি জ্যাকেট দিয়ে ঢাকা ছিল।রোববার বিকেলে নড়াইল সদর উপজেলার নড়াইল-যশোর সড়কের সিতারামপুর এলাকার একটি মাছের ঘের থেকে সুমন বিশ্বাসের লাশ উদ্ধার করা হয়। সে পৌরসভার মহিষখোলা গ্রামের সনাতন বিশ্বাসের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ৬ জানুয়ারি সন্ধ্যায় সুমন ইজিবাইক চালাতে গিয়ে নিখোঁজ হয়। রোববার বিকেলে মাছের ঘের থেকে তার হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করা হয়।