ফরিদপুর ও বরগুনা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর ও বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।ফরিদপুরে মো. শহিদুল্লা জাহাঙ্গীর সভাপতি ও গোলজার হোসেন মৃধা সাধারণ সম্পাদক এবং বরগুনায় আবদুল মোতালেব সভাপতি ও জহিরুল হক ওরফে নান্না সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।ফরিদপুর আইনজীবী সমিতির কার্যালয়ে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহসভাপতি পদে মোসলেম আলী ও মোবারক আলী সমানসংখ্যক ভোট পেয়েছেন।