ফরিদপুর ও মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শালিখা উপজেলার শতখালী বাজার এলাকায় গতকাল রোববার বাসচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত শনিবার ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৪০) এক নারী নিহত হন।
মাগুরার শালিখা থানা সূত্রে জানা যায়, গতকাল সকালে লুৎফর রহমান শতখালী বাজারে মাগুরা-যশোর সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় যাত্রীবাহী একটি বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শালিখা থানার ওসি আবু জিহাদ মো. ফকরুল আলম খান বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার বলেন, শনিবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার চুমুরদী বাসস্ট্যান্ডের কাছে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের পরনে জিনসের প্যান্ট ও ওড়না ছিল। স্থানীয়ভাবে জানা গেছে, ওই নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন। প্রায়ই তাঁকে বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যেত।