ফরিদপুর ও সিরাজগঞ্জে তিনজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর ও সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালত গত শনিবার তিনজনকে কারাদণ্ড দিয়েছেন। ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মতিন ওই দিন দুপুরে কোতোয়ালি থানার ব্রাহ্মণকান্দা এলাকার হাসিবুল হাসানকে (২০) রামদা ও ছুরি রাখার দায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠান। শাহজাদপুরের ইউএনও (ভারপ্রাপ্ত) সেলিম আহমেদ ওই দিন রাতে মশিপুর গ্রামে অভিযান চালান। এ সময় তিনি ফেনসিডিল ব্যবসার অভিযোগে গ্রামের দুই ভাই আবদুল ইউসুফ আলী ও আবু সাঈদকে গ্রেপ্তার করে ছয় মাসের কারাদণ্ড দেন।