ফরিদপুর কারাগারে হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর কারাগারের অসুস্থ এক হাজতি গতকাল বৃহস্পতিবার ভোরে ফরিদপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ওই হাজতি রফিক শেখ (৫০) ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামের বাদুল্লা শেখের ছেলে। কারাগার সূত্রে জানা যায়, মারামারি মামলার আসামি হিসেবে ১৪ এপ্রিল আদালতের মাধ্যমে জেলহাজতে আসেন রফিক। তিনি অসুস্থ ছিলেন। জেল হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। গতকাল ভোর পাঁচটার দিকে রফিকের শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে ফরিদপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। ফরিদপুর জেনারেল হাসপাতালের মেডিকেল কর্মকর্তা জালালউদ্দিন আহমেদ জানান, সকাল পৌনে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রফিক মারা যান।