ফরিদপুর কৃষি ইনস্টিটিউট বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বন্ধ করে দেওয়া হয়েছে। গত রোববার রাতে দুই দফা ছাত্র সংঘর্ষের জের ধরে সোমবার সন্ধ্যায় ইনস্টিটিউটটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রাত আটটায় ছাত্রদের বের করে দিয়ে জেলা প্রশাসন ছাত্রাবাসটি সিলগালা করে দেয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান জানান, সোমবার সন্ধ্যায় কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) ফজলুর করিম ও ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদের সঙ্গে আলোচনা করে তাঁদের সুপারিশ অনুযায়ী ১৮ জুলাই বিকেল চারটা পর্যন্ত কলেজ ও ছাত্রাবাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশের সহায়তায় সে আদেশ কার্যকর করেছেন। গতকাল মঙ্গলবার সকাল আটটার মধ্যে ছাত্রীরা নিবাস ত্যাগ করেন।কৃষি ইনস্টিটিউটের ছাত্রাবাসে আধিপত্য বিস্তার ও জ্যেষ্ঠ-কনিষ্ঠ দ্বন্দ্বের কারণে রোববার রাতে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছয়জন ছাত্র আহত এবং ১৬টি কক্ষ ভাঙচুর করা হয়।