ফরিদপুর চিনিকলে আখমাড়াই শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর চিনিকলের ৩৭তম আখমাড়াই মৌসুম গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। ফরিদপুর-১ আসনের সাংসদ আবদুর রহমান আনুষ্ঠানিকভাবে ডোঙ্গায় আখ নিক্ষেপ করে এ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন।চলতি মৌসুমে ১০০ কর্মদিবসে এক লাখ মেট্রিক টন আখ মাড়াই করে সাত হাজার ৫০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৭ দশমিক ৫ ভাগ।