ফরিদপুর চিনিকলে চুরির ঘটনা তদন্তে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে চুরির ঘটনায় কর্তৃপক্ষ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। চিনিকল সূত্রে জানা যায়, চিনিকলের পরিবহন বিভাগের শেডে রাখা আখ পরিবহনের ট্রাক্টরের অকেজো ১০টি সিলিন্ডার হেড চুরি হয়। চিনিকলের গ্যারেজ প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ‘গত বৃহস্পতিবার চুরির ঘটনা আমার নজরে আসে। আমি সঙ্গে সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই।’ ব্যবস্থাপনা পরিচালক কমল কান্তি সরকার জানান, চুরির রহস্য উদ্ঘাটনে গতকাল শনিবার উপমহাব্যবস্থাপক সুরঞ্জন বাড়ৈকে প্রধান এবং ব্যবস্থাপক (সংগ্রহ) মুজিবুর রহমান, উপব্যবস্থাপক (নিজস্ব) বীরেন্দ্রনাথ রায়, উপব্যবস্থাপক (হিসাব) শামসুর রাহমানকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।