ফরিদপুর চিনিকলে যান্ত্রিক ত্রুটি মাড়াই বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুখালী উপজেলায় অবস্থিত ফরিদপুর চিনিকলের আখ ক্যারিয়ার বিকল হওয়ায় গত বুধবার রাত থেকে আখ মাড়াই বন্ধ রয়েছে। এর আগে আখ মাড়াই উদ্বোধনের চার দিনের মাথায় গত মঙ্গলবার সন্ধ্যায় এক নম্বর বয়লার নষ্ট হয়।
পরে আবার মাড়াই শুরু হওয়ার সাত ঘণ্টা পর রাত একটার দিকে ক্যারিয়ার বিকল হয়ে যায়। গতকাল বৃহস্পতিবার বিকল ক্যারিয়ার মেরামতের চেষ্টা করছিলেন প্রকৌশলীরা।
চিনিকলে আখ সরবরাহকারী কয়েকজন জানান, গত শুক্রবার এ মৌসুমের আখ মাড়াই শুরু হয়। বয়লার ফুটো হওয়ায় বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আখ মাড়াই বন্ধ ছিল। রাতে আবার যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।