ফরিদপুর জেলা নেতাদের ডেকে পাঠালেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর জেলা আওয়ামী লীগের কোন্দল মেটাতে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা নেতাদের ঢাকায় ডেকে পাঠিয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাতটায় গণভবনে তাঁদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক করার কথা রয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য বিপুল ঘোষ বলেন, প্রধানমন্ত্রী সার্বিক পরিস্থিতি আলোচনার জন্য জেলা নেতাদের সোমবার সন্ধ্যা সাতটায় গণভবনে ডেকেছেন।