ফরিদপুর ডায়াবেটিক সমিতির দুই কর্মকর্তার পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি মীর নাসির হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রয় কমিটির সভাপতি মাহবুবুর রহমান খান গত মঙ্গলবার পদত্যাগ করেছেন।সমিতি সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আবদুস সামাদ বলেন, কমিটির সভায় ওই দুজন কর্মকর্তাকে পদত্যাগপত্র প্রত্যাহারের অনুরোধ জানানো হবে।গত মঙ্গলবার প্রথম আলোয় ‘ফরিদপুর ডায়াবেটিক সমিতি, গোপনে কেনা হচ্ছে প্রায় আড়াই কোটি টাকার যন্ত্র’ শীর্ষক খবর প্রকাশিত হয়। ওই দিনই সমিতির ওই দুজন কর্মকর্তা পদত্যাগপত্র জমা দেন।