ফরিদপুর পৌঁছেছে মুজাহিদের মরদেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের লাশবাহী অ্যাম্বুলেন্স আজ রোববার ভোর ৬টা ৩৫ মিনিটে ফরিদপুর পৌঁছে। এ সময় রাজবাড়ী-ফরিদপুরের সীমান্ত এলাকা সাইনবোর্ড নামক স্থানে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত হায়াত শিপলু ও মন্দীপ ঘড়াই ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মুজাহিদের লাশ গ্রহণ করেন।
এর আগে গতকাল শনিবার ১২ টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর করা হয়। রাত একটা ৫১ মিনিটে কারাগার থেকে লাশবাহী অ্যাম্বুলেন্স কড়া পুলিশী নিরাপত্তায় চট্টগ্রাম ও ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেয়।