ফরিদপুর পৌর মেয়রের আ.লীগে যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরিদপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন শেখ মাহাতাব আলী ওরফে মেথু।তিনি গতকাল মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন।ফরিদপুর শহরের আলীপুর মোড়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ৩০তম বার্ষিকীতে এক বিশাল জনসভার আয়োজন করে কোতোয়ালি থানা ও শহর আওয়ামী লীগ। ওই সমাবেশে বাদ্যযন্ত্র বাজিয়ে একটি বড় মিছিলের নেতৃত্ব দিয়ে যোগ দেন পৌর মেয়র। সেখানে অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে ফুল দিয়ে পৌর মেয়রসহ নয়জন কাউন্সিলর আওয়ামী লীগে যোগদান করেন।