প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর মুক্ত দিবস ছিল গতকাল শনিবার। ঢাকায় আত্মসমর্পণের এক দিন পর ফরিদপুরে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। স্থানীয় মুক্তিযোদ্ধাদের উদ্যোগে ফরিদপুর মুক্ত দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, এক মিনিট নীরবতা পালন, শোকযাত্রা, গণকবরে ফুল দেওয়া ও বিশেষ মোনাজাত। গতকাল সকালে শহরের সার্কিট হাউসে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ) ফরিদপুর জেলা কমান্ডার শাহ মো. আবু জাফর। এ সময় উপস্থিত ছিলেন নাজমুল হাসান, আবদুস সালাম, আকরাম হোসেন, জামাল মণ্ডল, মামুনুর রহমান, রানা চক্রবর্তী প্রমুখ। ফরিদপুর অফিস