ফরিদপুর মেডিকেল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরি হওয়ার সাত দিন পর মায়ের কোলে ফিরে এল শিশুটি। গত মঙ্গলবার শিশুটিকে উদ্ধার করে পুলিশ। শিশুটি চুরির অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ২ মে বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক দিনের শিশুটি চুরি হয়।গতকাল বুধবার দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্যে পুলিশ সুপার জামিল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কোতোয়ালি ও ভাঙ্গা থানার পুলিশ গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর থানার কুটুরাকান্দি গ্রামের বাচ্চু শেখের বাড়িতে যৌথ অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশ শিশু চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাচ্চু শেখের স্ত্রী জায়েদা বেগমকে (৩৫) গ্রেপ্তার করে। বাবা ওবায়দুর ও নানি আয়তুন্নেসা শিশুটিকে শনাক্ত করেন।ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক জানান, জায়েদা শিশুচোর চক্রের সক্রিয় সদস্য। তিনি শিশু কেনাবেচা করে থাকেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এ ঘটনায় জড়িত কয়েকজনের নাম বলেছেন। মামলার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গতকাল বুধবার জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে শিশুটিকে বাবা ও মায়ের জিমঞ্চায় দেওয়া হয়। পাঁচ দিনের রিমান্ড চেয়ে বিকেলে জায়েদাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ৪ মে প্রথম আলোয় ‘হাসপাতাল থেকে নবজাতক চুরি’ শীর্ষক একটি খবর ছাপা হয়।