ফরিদপুর মেডিকেলের শিক্ষানবিশ চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা ধর্মঘট প্রত্যাহার করে গতকাল মঙ্গলবার দুপুর থেকে কাজে যোগ দিয়েছেন।রোগীদের পরিদর্শক নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য আনসার মোতায়েনে কর্তৃপক্ষ আশ্বাস দেওয়ার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়। এ ছাড়া শিক্ষানবিশ চিকিৎসকদের অন্য দাবিগুলোও পর্যায়ক্রমে পূরণ করা হবে বলে আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।গতকাল বেলা ১১টার দিকে হাসপাতালের সম্মেলন কক্ষে স্থানীয় রাজনৈতিক নেতা, হাসপাতাল কর্তৃপক্ষ ও শিক্ষানবিশ চিকিৎসকদের মধ্যে বৈঠক হয়। বৈঠকে হাসপাতালের তত্ত্বাবধায়ক গুরুদাস সিকদার, ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী, জেলা বিএমএর সাধারণ সম্পাদক এস এম খবীরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনসহ রাজনৈতিক ও চিকিৎসক নেতারা উপস্থিত ছিলেন।