ফরিদপুর সদরের চারটি ইউনিয়ন প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীর পানি বেড়ে গত সোমবার ফরিদপুর সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা নিমজ্জিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে চারটি ইউনিয়নের বিপুলসংখ্যক মানুষ।
পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত) গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি ১৫ সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সদর উপজেলার আলীয়াবাদ, চরমাধবদিয়া, নর্থ চ্যানেল ও ডিক্রিরচর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা সোমবার প্লাবিত হয়। চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তুহিনুর রহমান বলেন, তাঁর ইউনিয়নের ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। নর্থ চ্যানেল ইউপির চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান বলেন, ইউনিয়নের ৩০টি গ্রামের প্রায় এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
আলীয়াবাদ ইউনিয়নের তিনটি গ্রামের তিন শতাধিক পরিবার ও ডিক্রিরচর ইউনিয়নের ইউনিয়নের ছয়টি গ্রামের ৩৫০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।