ফরিদপুরে অগ্নিকাণ্ডে ১১টি ঘর ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী সদর উপজেলার গুণবাহা নামক স্থানে অগ্নিকাণ্ডে দিনমজুর পরিবারের ১১টি ঘর ভস্মীভূত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।এলাকার রাসেল আহমদ জানান, আগুনে আবু শেখ, হাসান শেখ, আতিয়ার শেখ, রিজিয়া খাতুন, সূর্য খাতুন, বাদুলি খাতুন, আফজল শেখ, কামরুল শেখ, ইউনুস শেখসহ কয়েকটি দিনমজুর পরিবারের ১১টি ঘর ভস্মীভূত হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন দাবি করেছেন। দেড় ঘণ্টার চেষ্টায় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন।