ফরিদপুরে অজ্ঞাতনামা তরুণীর মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকা থেকে গতকাল মঙ্গলবার ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবতীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকালে মধুখালী উপজেলার মাঝকান্দি পারিশা ফিলিং স্টেশনের কিছুটা দূরে মুন্সী আবদুল কাইউমের আখখেতে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। বেলা সোয়া ১১টার দিকে মধুখালী থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, সালোয়ার-কামিজ পরা আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবতীর দুই কান কাটা ছিল। তাঁর গলায় আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।