ফরিদপুরে অপহূত দুই ব্যক্তি উদ্ধার গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে মুক্তিপণের জন্য অপহরণ করা দুই ব্যক্তিকে গতকাল বুধবার পৌর এলাকার ভাটিলক্ষ্মীপুর এলাকা থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। একই সময় এ অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া দুই ব্যক্তি হলেন বোয়ালমারী পৌরসভার হাশামদিয়া মহল্লার লিয়াকত হোসেন (২৬) ও ফরিদপুর সদরের বদরপুর এলাকার আক্তার হোসেন (৩৬)।
গ্রেপ্তার করা চার অপহরণকারী হলেন জেহাদ ফকির, মুরাদ ফকির, মোস্তাক ফকির ও শফিক প্রামাণিক।
গত মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর পৌর এলাকার শহরতলির রিও ফিলিং স্টেশনের সামনে থেকে উল্লিখিত দুই ব্যক্তিকে অপহরণ করে অপহরণকারী।