ফরিদপুরে অপহূত শিশু উদ্ধার গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী থেকে অপহূত এক শিশুকে বাগেরহাটের মোল্লারহাট সেতুর ওপর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণকারী সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বোয়ালমারীর গুণবহা ইউনিয়নের নদের চাঁদ ক্যাডেট মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র আল মামুনকে (৮) গত বৃহস্পতিবার অপহরণ করা হয়। মো. কামরুজ্জামান (৩৮) নামের জীবনবীমা করপোরেশনের উন্নয়ন কর্মকর্তা এ ঘটনায় জড়িত বলে অভিযোগ করেছেন মামুনের মা হাসনা হেনা। তিনিও জীবনবীমার একজন কর্মকর্তা।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বিপুল কুমার দাস বলেন, টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অপহরণকারীকে গোপালগঞ্জের দিকে আসতে বলা হয়। গত শুক্রবার রাত নয়টার দিকে মোল্লার হাট সেতুর ওপর থেকে একটি মোটরসাইকেলসহ অপহরণকারীকে গ্রেপ্তার ও মামুনকে উদ্ধার করা হয়। গতকাল শনিবার দুপুর জেলা মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে কামরুজ্জামানকে জেলহাজতে পাঠানো হয়েছে।