ফরিদপুরে অপহৃত ব্যবসায়ী বগুড়ায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা থেকে অপহূত ব্যবসায়ী আবু সাঈদ মোল্লাকে (৫৫) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গছাইল গ্রামের একটি আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে।
নন্দীগ্রাম থানার ওসি শাহজাহান আলী বলেন, মুঠোফোনের খুদে বার্তার তথ্যের ভিত্তিতে গত রোববার রাতে গছাইল গ্রামের ওই আস্তানায় অভিযান চালিয়ে আবু সাঈদকে উদ্ধার করা হয়।