ফরিদপুরে অবকাশ কেন্দ্রের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ‘অবকাশ’ নামে অবসরপ্রাপ্তদের বিশ্রামের জন্য একটি কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে এ কেন্দ্রের উদ্বোধন ও চাবি হস্তান্তর করেন ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ।জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের উত্তর পাশে সুশোভিতভাবে এ কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। এখানে ২০০ ব্যক্তির বসা, টেলিভিশন দেখা, দৈনিক পত্রিকা পড়ার ব্যবস্থা এবং উন্নত বাথরুম ও টয়লেট-সুবিধা রয়েছে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. নুরুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে হিসাব বিভাগের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আবদুস সামাদ, জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবুল হোসেন, সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা ইকবাল হোসেন, এম এ হাসেম প্রমুখ।