ফরিদপুরে অবস্থান কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ ও গ্যাসের দাম কমানোর দাবিতে ফরিদপুরে মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফরিদপুর জেলা শাখা। গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের সংযোগস্থল রাজবাড়ী রাস্তার মোড়ে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি কানাই লাল গাঙ্গুলী। বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. রফিকুজ্জামান, জেলা সিপিবির নির্বাহী কমিটির সদস্য অরুণ কুমার শীল, মান্নান ফকির, বেলায়েত হোসেন প্রমুখ।