ফরিদপুরে অভিবাসী সেবা মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর শহরে অভিবাসী সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে স্থানীয় অম্বিকা ময়দানে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুর রশিদ। ব্র্যাক মাইগ্রেশন কর্মসূচি আয়োজনে প্রকল্প ব্যবস্থাপক মেরিনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, এফডিএর নির্বাহী পরিচালক আজাহারুল ইসলাম প্রমুখ। মেলায় সরকারি-বেসরকারি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ১২টি স্টল বসেছে। স্টলগুলো থেকে বিদেশে গমন ইচ্ছুকদের বিভিন্ন তথ্যসেবা প্রদান করা হয়।