ফরিদপুরে অশ্লীল ভিসিডি বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরে অশ্লীল ভিসিডি ও ডিভিডি বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত এক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া নকল সিডি ও ভিসিডি বিক্রির অভিযোগে তিনজন দোকান মালিককে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রথম আলোকে জানান, শহরের প্রধান বিপণিকেন্দ্র সরকারি তিতুমীর বাজারের (নিউমার্কেট) দোতলায় চয়নিকা ভিডিও দোকানে অভিযান চালিয়ে প্রায় ২০০টি অশ্লীল ভিসিডি ও ডিভিডি উদ্ধার করা হয়।