ফরিদপুরে অস্ত্রসহ দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে একটি নাইন এমএম পিস্তলসহ দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব সদস্যরা গত বুধবার সদরের মাচ্চর ইউনিয়নের ধুলদী রেলসেতুসংলগ্ন এলাকার মো. শরীফের দোকানের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করেন।গ্রেপ্তার হওয়া দুই তরুণ হলেন সদর উপজেলার জয়দেবপুর গ্রামের মো. সোহেল শেখ (২৪) ও মো. সবুজ শেখ (১৮)। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।র্যাব-৮-এর এএসপি মো. আনোয়ার সাঈদ দাবি করেন, বুধবার সন্ধ্যা সাতটার দিকে ধুলদী রেলসেতু এলাকায় অভিযান চালিয়ে সোহেল ও সবুজকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে জার্মানিতে তৈরি একটি নাইন এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি গুলি ও একটি স্টিলের পাইপ উদ্ধার করা হয়। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসীনুল হক জানান, বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।