ফরিদপুরে আ.লীগের সভা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার ফরিদপুরে অনুষ্ঠেয় আওয়ামী লীগের সভা স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় কার্যালয় থেকে ফোন করে ওই সভা স্থগিত করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, দলের ভাবমূর্তি তুলে ধরা ও ক্ষমতাসীনদের কর্মকাণ্ডে জনগণের আস্থা বাড়ানোর অংশ হিসেবে গতকাল থেকে সারা দেশে আওয়ামী লীগের সভা-সমাবেশের কর্মসূচি হাতে নেওয়া হয়। গতকাল বিকেলে যশোর চৌরাস্তার মোড়ে সভা আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়।জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীন বলেন, ‘গতকাল বিকেল তিনটার দিকে সুরঞ্জিত সেনগুপ্ত আমার কাছে ফোন করে জানতে চান, ফরিদপুরের সভা কখন, কোথায় হবে এবং তিনি কখন আসবেন। উত্তরে আমি জানাই, আমি ঢাকা থেকে এ-সংক্রান্ত কোনো দিকনির্দেশনা পাইনি বলে সভার কোনো আয়োজন করিনি। আমার কথা শুনে সুরঞ্জিত সেনগুপ্ত অবাক হন। পরে ঢাকার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফোন করে এ সভা স্থগিতের কথা আমাকে জানিয়ে দেওয়া হয়।’