ফরিদপুরে আগুনে পাঁচটি ঘর ভস্মীভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় আগুনে পাঁচটি বসতঘর ভস্মীভূত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই গ্রামের একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে ওই রান্নাঘরসহ আশপাশের পাঁচটি ঘর ভস্মীভূত হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খান সাইফুল ইসলাম বলেন, এলাকাবাসী এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল খায়েরকে জানানো হয়েছে।